বৃহত্তর কুমিল্লা জেলা সিএএবি এমপ্লয়ীজ কল্যাণ সমিতির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন/২০২০ উদযাপন উপলক্ষে আমি আন্তরিকভাবে খুবই খুশি ও আনন্দিত।
একটি বিল্ডিং এর ভীত যদি শক্ত না হয় তাহলে যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। বৃহত্তম কুমিল্লা জেলার সিএএবি এমপ্লয়ীজ কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদ এর কর্মকর্তাদের রয়েছে মেধা, পারিশ্রমিক ও আর্থিক সামর্থ্য। নতুবা এই সমিতি ৩২ বৎসর পর্যন্ত আসতে পারতনা। আমি নিঃসন্দেহে বলব, এই সমিতি একটি প্রভাবশালী, কল্যাণমূলক, সাংস্কৃতিক অরাজনৈতিক সমিতি।
বর্তমানে নতুন কমিটি বৃহত্তর কল্যাণ সমিতিকে নতুন আংগিকে সাজিয়ে নতুন করে পথ চলবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি এই আশা ব্যক্ত করছি।
পরিশেষে যাঁরা এই আয়োজনে মেধা, পরিশ্রম এবং আর্থিক ভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা। বৃহত্তম কুমিল্লা সিএএবি এমপ্লয়ীজ কল্যাণ সমিতির উত্তর উত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি এবং সর্বস্তরের সদস্যবৃন্দকে জানাই প্রানঢালা অভিনন্দন ।
বৃহত্তর কুমিল্লা জেলা সিএএবি এমপ্লয়ীজ কল্যাণ সমিতির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন/২০২০ উদযাপন উপলক্ষে আমি খুবই আনন্দিত। এই দিবস পালনের মধ্য দিয়ে সমিতির বিগত বৎসর কর্মমূল্যায়ন ও আগামী দিনের পরিকল্পনা গ্রহনের সুযোগ ঘটবে। কর্ম উদ্যোগ, মেধাসম্পন্ন ব্যক্তিত্ব ও সঠিক নেতৃত্বে পরিচালিত এই সমিতি সকলের সেবা প্রদানের জন্য নিঃসন্দহ একটি উত্তম অরাজনৈতিক সংগঠন।
এই সমিতির নতুন ভাবে গঠিত কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ সমিতিকে আরো গতিশীল ও সুন্দর ভাবে পরিচালনা করবেন বলে আমার বিম্বাস।
বর্তমান আয়োজনকে যারা সাফল্যমন্ডিত করার জন্য মেধা, শ্রম ও আর্থিক সহায়তা প্রদান করেছেন তাদের প্রতি জানাই অবিনন্দন।
বৃহত্তর কুমিল্লা জেলা সিএএবি এমপ্লয়ীজ কল্যাণ সমিতির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বনভোজন/২০২০ উদযাপন উপলক্ষে আমি খুবই আনন্দিত ও গর্বিত। কর্তৃপক্ষের অপারেশনাল জরুরী কাজের মাঝেও সিএএবিতে কর্রত বৃহত্তর কুমিল্লা জেলার কর্মকর্তা/কর্মচারীদের মেধা ও শ্রমের বিনিময়ে উক্ত সমিতি বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। যারা এই আয়োজনে মেধা, শ্রম ও আর্থিক সহযোগিতা করেচেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
অত্র সমিতি বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক কর্মকান্ড সাধ্যমত করার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যত এই কার্যক্রমকে আরো গতিশীল করতে আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সহয়তা কামনা করছি।
ভবিষ্যতে সিএএবিতে কর্মরত নবীন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রবীনদের অনুসরন করে কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করবেন এই প্রত্যাশা কামনা করছি।